10363

বুড়িচংয়ে পুলিশের অভিযানে ইয়াবা ও স্কাব সিরাপসহ আটক ২

বুড়িচং প্রতিনিধি: মঙ্গলবার (১৪ জুলাই) সকালে কুমিল্লার বুড়িচং থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭৭ পিছ ইয়াবা এবং ১৩০ বোতল ভারতীয় অবৈধ স্কাব সিরাপ সহ পৃথক পৃথক ভাবে অাটক করে থানায় নিয়ে অাসে।

বুড়িচং থানার ওসি মোঃ মোজাম্মেল হক পিপিএম জানান
মঙ্গলবার সকালে বুড়িচং থানার এ এস অাই অাব্দুল্লাহ অাল মামুন, এ এস অাই মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজাপুর ইউনিয়ন এর দক্ষিণ গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় দক্ষিণ গ্রামের উত্তর পাড়ার অাব্দুল হামিদের ছেলে মাদক ব্যবসায়ী জামশেদ প্রকাশ জাম্বু ওরফে পেটকাটা জামশেদ (৪৫) কে ৫২ পিছ ইয়াবা ট্যাবলেট, ৩০ বোতল ভারতীয় অবৈধ স্কাব সিরাপ সহ তাকে অাটক করে। একই সময় একই গ্রামের দক্ষিন পাড়ার মোঃ সোলেমানের ছেলে কুখ্যাত থানার কাল তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী অানোয়ার হোসেন কে একশত পিছ ইয়াবা ট্যাবলেট, ২৫ বোতল ভারতীয় অবৈধ স্কাব সিরাপ সহ তাকে অাটক করে।

ads

মঙ্গলবার দুপুরে অাটক দুই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মাদক অাইনে পৃথক পৃথক দুটি মামলা দায়ের করে। পরে তাদেরকে পুলিশ কুমিল্লা কোটের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে।

ads
ad

পাঠকের মতামত