10387

করোনা জয়ী এএসআইকে ওসি মাহফুজের ফুলেল শুভেচ্ছা

চৌদ্দগ্রাম: করোনা জয় করে কর্মস্থল থানায় ফিরেছেন কুমিল্লার চৌদ্দগ্রাম থানার এএসআই আরিফুল মাওলা। গত ১৫ জুন তাঁর করোনা পজিটিভ আসে। সেই থেকে তিনি বাসাতেই আইসোলেশনে ছিলেন। গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে এএসআই আরিফুল মাওলাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ, পরিদর্শক অপারেশন ত্রিনাথ সাহা ও সেকেন্ড অফিসার এসআই নাছির উদ্দিন, এস আই আরিফুল ইসলামসহ অন্যান্য অফিসারবৃন্দ।

করোনা জয়ী এএসআই আরিফুল মাওলা বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হলে আতংকিত হওয়া যাবে না। সুরক্ষা পেতে সচেতন হওয়া জরুরি। সচেতনতা অবলম্বন করে আইসোলেশনের নিয়ম মেনে চললে দ্রুত এ ভাইরাস থেকে মুক্ত হওয়া সম্ভব।

ads
ad

পাঠকের মতামত