এমপি বাহারের ঐচ্ছিক তহবিল থেকে ১৪৪ জনকে আর্থিক অনুদান প্রদান
সদর প্রতিনিধি: কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার’র ঐচ্ছিক তহবিল থেকে ১৪৪ জনকে ৫ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। আজ রবিবার (১২ জুলাই) দুপুরে কুমিল্লা টাউন হল মিলনায়তনে এ অনুদান তুলে দেওয়া হয়।

ads
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন, কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তরিকুল ইসলাম জুয়েল প্রমুখ৷
ads










