10277

কুমিল্লায় কোভিড-১৯ ঠেকাতে সীমিত পরিসরে পশুর হাট বসবে,  অনলাইন পশুর হাটের কার্যক্রম শুরু

 

তৌহিদ খন্দকার তপু।।  আসন্ন ঈদ-উল-আজহাকে সামনে রেখে করোনা মহামারি সংক্রমন রোধে কুমিল্লায় চালু হয়েছে অনলাইন পশুর হাট। কুমিল্লার বিভিন্ন পশুর হাট ঘুরে দেখা যায় পরিচর্যার অভাবে আগাছা জন্মিয়েছে। নেই কোন ধরনের উৎসবের আমেজ।এবছর কুমিল্লায় সরকারি ভাবে মোবাইল অ্যাপস্ এর মাধ্যমে কোরবানীর পশু ক্রয়-বিক্রয় করা যাবে । পশু বিক্রয় নিয়ে হতাশ খামাড়িদের মনে ফিরেছে স্বস্তি। জেলা প্রানী সম্পদ কর্মকর্তা জানায়, জেলায় পর্যাপ্ত কোরবানীর পশু রয়েছে, অনলাইন পশুর হাট করোনা সংক্রমন রোধ করতে সহায়ক হবে।
করোনা সংক্রমন রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে কুমিল্লা জেলায় কোরবানীর পশুর হাট ক্রয়-বিক্রয়ের জন্য অনলাইন পশুর হাট উদ্বোধন করা হয়েছে।জেলায় প্রায় ৩৫ হাজার খামাড়ে ২লক্ষ ৩২ হাজার কোরবানীর পশু রয়েছে। সীমান্তবর্তি এই জেলায় ভারত থেকে গরু আসার ফলে প্রতি বছরই খামাড়িরা ন্যায্য মূল্যে পশু বিক্রয় করতে না পেরে গুনতে হয় লোকসান। এবছর করোনা সংক্রমন রোধে পশুর হাট নিয়ে দূশ্চিন্তায় রয়েছে খামাড়ি ও ক্রেতা-বিক্রেতারা। কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা প্রানী সম্পদ দপ্তরের উদ্যোগে চালু হয়েছে অনলাইন পশুর হাট নামে একটি অ্যাপস। ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কর্মকর্তারা বিভিন্ন খামাড়ে গিয়ে পশুর তথ্য ও ছবি সংগ্রহ করে অ্যাপসটিতে আপলোড করবে। ক্রেতারা সহজেই মোবাইল ফোনের মাধ্যমে তার পছন্দের পশুটি ক্রয় করতে পারবে।

ads

অনলাইন পশুর হাটের উদ্যোগটিকে সাদুবাধ জানিয়েছে খামাড়ি ও পশু বিক্রেতারা। কুমিল্লা চৌদ্দগ্রামের আদর ডেইর ফার্ম ও মিয়াজী ফার্মের কতৃপক্ষ জানায়, ভারত থেকে অবৈধ ভাবে পশু আমদানী নিয়ে শংকার মধ্যে রয়েছি। প্রশাসন এই এবিষয়ে ব্যাবস্থা গ্রহন করবে এমনটাই প্রত্যাশা । তবে ।ন লাইনে পশু বিক্রয়ের প্রক্রিয়াটি অবশ্যই প্রসংশনিয়।
ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জানায়, আমরা বিভিন্ন খামাড়ে ঘুরে ঘুরে পশুর তথ্য সংগ্রহ করছি। করোনা সংক্রমন রোধে এ্ই উদ্যোগটি বিশেষ ভূমিকা পালন করবে ।
জেলা প্রানী সম্পদ কর্মকর্তা নজরুল ইসলাম জানায়, পশুর হাটে করোনা যাতে না ছড়িয়ে পরে এজন্য অনলাইনে পশু বিক্রয়ের জন্য প্রতি ইউনিয়নে ২ থেকে ৩ জন কর্মকর্তা কাজ করে যাচ্ছেন। ভারত থেকে গরু আসার কোন সম্ভাবনা নেই। সুষ্ঠ ভাবে বাজার পরিচালনার জন্য সকল ধরনের ব্যাবস্থা গ্রহন করা হচ্ছে।
গত শুক্রবার বিকেলে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় থেকে অনাৈইন পশুর হাটের উদ্বোধন করা হয়। এবার ঈদে করোনা মুক্ত থেকে স্বাস্থ্য বিধি মেনে পছন্দের প্রানীটি কিনে কোরবানী সম্পন্ন করতে পারবে এমনটাই প্রত্যাশা সকলের।

ads
ad

পাঠকের মতামত