হিলিতে এ্যাম্পল ইনজেকশন সহ যুবক আটক
নিউজ ডেস্ক: দিনাজপুরের হাকিমপুর, হিলিতে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩০০ পিচ এ্যাম্পল (ইনজেকশন) সহ হারুন রশীদ (৩৫) নামে যুবক আটক করেছে পুলিশ।
হাকিমপুর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জক আটকের কথা নিশ্চিত করে বলেন, হাকিমপুর থানাকে মাদক মুক্ত করার লক্ষ্য সোমবার (১ জুন) সকাল ৭টায় আমি নিজে ও আমার সঙ্গীয় ফোর্স সহ উপজেলার দক্ষিণ বাসুদেবপুর (মহিলা কলেজ) এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে, আসামী হারুনের কাছ থেকে নেশা জাতীয় ৩০০ পিচ ভারতীয় এ্যাম্পল(ইনজেকশন) উদ্ধার করে।
ads
আটককৃত হারুন-অর-রশিদ (৩৫) হিলি সীমান্তের পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার পাাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্ৰামের মোঃ আজিজুর রহমান এর ছেলে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়ছে পুলিশ নিশ্চিত করেছে।
ads









