8683

তিতাসে আ’লীগ নেতা নাছিরের উদ্যোগে ৮শত পরিবারের মাঝে ঈফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

তিতাস প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের কালাচান্দকান্দি গ্রামের শাহী ঈদগাহে মাঠে ৯টি গ্রামের ৮শত পরিবারের মাঝে আজ রবিবার (৩ মে) দুপুর ১২ টার দিকে ঈফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ads

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক হাজী নাছির উদ্দীন বলেন, কুমিল্লা ২-(হোমনা-তিতাস) আসনের মাননীয় সংসদ সদস্য সেলিম আহমাদ মেরীর নির্দেশক্রমে ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকারের পরামর্শে ২ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নেই। গতকাল (২ মে) উপজেলার বলরামপুর ইউনিয়নের আকালিয়া শিকদার বাড়িতে সেলিমা আহমাদ মেরী এমপি নিজে এ ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেছেন।

খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ আহসানুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃশওকত আলী, উপজেলা ভাইস- চেয়ারম্যান ও কুমিল্লা উওর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ (ফকির), বিশিষ্ট ব্যবসায়ী মোঃসাজ্জাত হোসেন শিকদার, উপজেলা যুবলীগ নেতা আব্দুল করিম মুন্সী, মোঃ ইব্রাহিম সরকার, ছাত্র লীগের সভাপতি তোফাজ্জল হোসেন (সাদ্দাম), সাধারণ সম্পাদক মোঃনজরুল ইসলাম,
সহ-সভাপতি আরিফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহরাব আলম সায়মন সিজদার ও মিজানুর রহমান
প্রমূখ।

ads
ad

পাঠকের মতামত