8687

সদর দক্ষিণ উপজেলায় লকডাউনে মানুষের পাশে উপজেলা প্রশাসন

সদর দক্ষিণ প্রতিনিধি: কুমিল্লা সদর দক্ষিন উপজেলায় করোনা পরিস্থিতিতে লকডাউনে থাকা মানুষের খাদ্য ও নিত্য প্রয়োজনিয় দ্রব্যাদি যোগাতে কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী র্কমকর্তা মিয়া মোঃ কেয়াম উদ্দীনের নেতৃত্বে উপজেলার মানুষের সম্পর্কে তথ্য সংগ্রহ কওে খাবার সহ সরকারি ত্রাণ পৌছে দেয়া হচ্ছে। নি¤œবিত্ত ও মধ্যবিত্য পরিবারগুলোকে সরকারি ও বেসরকারি ত্রাণ পৌছে দিতে ২৪ঘন্টা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তিনি।

স্থানীয় সংসদ সদস্য ও অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, সদর আসনের সংসদ সদস্য ও মহানগনর আওয়ামীলীগ সভাপতি আ ক ম বাহাউদ্দীন বাহার ও জেলা প্রশাসক আবুল ফজল মীরের নির্দেশনা অনুযায়ী উপজেলার মানুষের জন্য আসা বরাদ্ধ সঠিক বন্টন নিশ্চিত করছেন তিনি।
উপজেলা নির্বাহী র্কমকর্তা মিয়া মোঃ কেয়াম উদ্দীন জানান, লকডাউন চলাকালিন এপর্যন্ত উপজেলার সাধারন মানুষের জন্য ৬৫.৫ মেট্রিক টন চাল, ২লক্ষ টাকা নগদ অর্থ সহ আরও কিছু ত্রাণ সাহায্য আসে। এ পর্যন্ত উপজেলার প্রায় ৬ হাজার ১শত ৩২টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার পৌছে দেয়া হয়েছে। সরকারি চালের পাশাপাশি নগদ অর্থ দিয়ে ডাল, পেয়াজ, তেল, আলু ও সাবান ক্রয় করা হয়েছে। এছাড়া বেসরকারি ভাবে অনেকেই এগিয়ে এসেছে মানুষকে সাহায্য করতে সরকারি ও বেসরকারি ত্রাণ যাতে সঠিক ভাবে বন্টন হয় এই বিষয়টি নিশ্চিত করছে উপজেলা প্রশাসন। ইউনিয়ন পর্যায়ে ওমমএস ডিলার ও চেয়ারম্যান-মেম্বারদের কার্যক্রম ও পর্যবেক্ষন করা হচ্ছে।

ads
ad

পাঠকের মতামত