8701

কুমিল্লায় ইমাম ও শিক্ষকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক: এখন করোনা সংক্রমনের সময়। এমন দূর্যোগপূর্ণ মুহূর্তে পরিবার পরিজন নিয়ে সমস্যায় আছেন মসজিদের ইমাম ও ধর্মীয় শিক্ষকরা।। তাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা গণশিক্ষা কার্যক্রম পরিচালনা করেন। কেউ আছেন বাসায় গিয়ে আরবী পড়ান। এমন ইমাম- ধর্মীয় ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকদের বেতন বন্ধ রয়েছে। বলা যায় তারা মানবেতর জীবনযাপন করছিলেন। আর এমন মুহূর্তে মসজিদের ইমাম-গণশিক্ষা ও ধর্মীয় শিক্ষক মাঝে খাদ্য সামগ্রী বিতরন করলেন আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আফরিন।

রবিবার বেলা সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

ads

উপজেলা প্রশাসনসূত্রে জানা যায়, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক তালিকা পেয়ে ৩৪ জন ইমাম-ধর্মীয় শিক্ষকদের ও ১৪ জন অসহায় নারীর মাঝে খাবার সামগ্রী বিতরন করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ১০ কেজী চাল, ২ কেজী আলু, ১ লিটার তেল, ১ কেজী পেয়াজ, ও ১ কেজী চিনি।

উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আফরিন জানান, করোনা সংক্রমনের প্রথম থেকেই আদর্শ সদর উপজেলার নিন্ম আয়ের মানুষের মাঝে সরকারী খাবার সামগ্রী বিতরন করে আসছি। তারই ধারাবাহিকতায় রবিবার মসজিদের ইমাম-গণশিক্ষা ও ধর্মীয় শিক্ষকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরন করেছি। এমন কার্যক্রম অব্যহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আফরিন

ads
ad

পাঠকের মতামত