8704

চান্দিনায় হতদরিদ্রের হাতে চাল তুলে দিলেন প্রকৌশলী সাখাওয়াত

চান্দিনা প্রতিনিধি: করোনা ভাইরাস সংক্রমনরোধে নিজ গ্রামের হতদরিদ্র ও কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরন করেন বি এনপি নেতা প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন। রবিবার (৩ মে) কুমিল্লা চান্দিনার দোল্লাই নবাবপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের লেবাস গ্রামে প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেনের নেতৃত্বে উক্ত গ্রামের বিত্তবানদের সহযোগিতায় ১০ কেজি করে চাউল শতাধিক পরিবারের মাঝে বিতরন করা হয়।

বিতরনকালে উপস্থিত ছিলেন সুলতান আহমেদ, গফুর আলী, হাসান গাজী, হিরন প্রধান সহ আরোও অনেকে৷

ads

প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন বলেন- দেশে করোনা সংকট মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া দিনমজুরদের খাদ্য সহায়তা হিসেবে এসব ত্রাণ সামগ্রিক বিতরন করেছি। লুকোচুরির মাধ্যমে জনসমাগম করে নিজের জীবনকে বিপন্ন করবেন না, অন্যের জীবনকে বিপদের দিকে ঠেলে দিবেন না। আসুন সবাই সচেতন হই, সামাজিক দুরত্ব বজায় রাখি বিনা প্রয়োজনে বাইরে ঘোরাঘুরি না করে বাড়িতে অবস্থান করি।

ads
ad

পাঠকের মতামত