6839

মন্ত্রী তাজুল ইসলামের চেষ্টায় এম্বুলেন্স পেল মনোহরগঞ্জ সরকারি হাসপাতাল

মনোহরগঞ্জ প্রতিনিধি: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ ও পরিবার কল্যাণ কেন্দ্রের আউট ডোর ও ইনডোর চালু করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মো. তাজুল ইসলাম। প্রতিদিন মনোহরগঞ্জ সরকারি হাসপাতালে শত শত রোগী চিকিৎসা সেবা নিতে আসেন। বহু রোগীকে উন্নত চিকিৎসার জন্য আবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে পাঠাতে হয়। রোগীদের দু:খ কষ্টের কথা চিন্তা করে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

বর্তমানে এ্যাম্বুলেন্সটি মনোহরগঞ্জ সরকারি হাসপাতালে রয়েছে। মনোহরগঞ্জ সরকারি হাসপাতালে এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়ায় মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।

ads
ad

পাঠকের মতামত