6759

কালাইগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়’র বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী

তিতাস প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলার কালাইগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলার বলরামপুর ইউনিয়নের কালাইগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

কালাইগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ফজলুল হক সিকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কুমিল্লা উওর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক ও জেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী মোঃ নুর নবী চেয়ারম্যান।

ads

কালাইগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ নুরুন্নাহার এর সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন ও মোঃ আব্দুস সালাম।

এসময় আরো উপস্থিত ছিলেন দক্ষিণ আকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ শাহে নারা আক্তার, মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ নাজমা আক্তার, বলরামপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মোসাম্মৎ শিখা আক্তার, মোসাম্মৎ রিনা বেগম, মোঃ ছাদেক পাঠান, আব্দুল হামিদ, আব্দুল মালেক ভূঁইয়া, শাহ আলম, মোঃ ইউসুফ আলী, মোঃ হজরত আলী, মোঃ রিয়াজুল ইসলাম ও মোঃ জনি সরকার প্রমুখ।

ads
ad

পাঠকের মতামত