কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: বৃৃৃৃহস্পতিবার (১২ মার্চ) সকালে জনুয়ারি মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার কুমিল্লা জনাব সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম।

ads
এসময় সদ্য ৬ মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে সদ্য যোগদানকৃত ১৩৯ জন নবাগত পুলিশ কনস্টেবলদের ফুল দিয়ে বরণ করেন পুলিশ সুপার।

ads
এছাড়া পুলিশ সদস্যের মাঝে তাদের কৃতিত্বের স্বরূপ সম্মাননা স্মারক এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করেন। উক্ত সভায় সকল অফিসার ফোর্সদের বিভিন্ন দাবি, আবেদন শুনেন এবং সমাধানের নিশ্চয়তা প্রদান করেন পুলিশ সুপার।
সভার সঞ্চালনার দায়িত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান।










