কুমিল্লায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর পিএএ।
ads
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)তানভীর সালেহীন ইমন, কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ নুরুজ্জামান, কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ads










