কুমিল্লা মহানগরের ভাটপাড়ায় ড্রেনের কাজ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ নগর সরকার প্রকল্প (সিজিপি) কুমিল্লা সিটি করপোরেশন জাইকার অর্থায়নে গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর ভাটপাড়া চৌমুহনী হতে কালিয়াজুড়ি মোড় পর্যন্ত ড্রেনের কাজের উদ্বোধন করেন কুসিক মেয়র মোঃ মনিরুল হক সাক্কু।
এ সময় কুসিক তত্বাবধায়ক প্রকৌশলী শেখ নুরুল উল্লাহ, নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিন চিশতী, সহকারি প্রকৌশলী মোঃ তোফাজ্জল হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর কাউছারা বেগম সুমী, উপ-সহকারি প্রকৌশলী মোঃ নাজমুল হক, জাইকার কানসালটেন্ট জহিরুল ইসলাম পাশা, কার্যকরি সহকারি মোরশেদ হায়দার, ঠিকাদার বাদল সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ads











