কুসিক ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন সিএমবি কলোনীর রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন
কুসিক প্রতিনিধি: কুমিল্লা মহানগরীর ৯নং ওয়ার্ড ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন সিএমবি কলোনীর রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (১৫ জুন) সকালে নির্মাণ কাজের উদ্বোধন করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্যানেল মেয়র জমির উদ্দিন খান জম্পি।
ads
এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশন এর ইঞ্জিনিয়ার মোঃ তোফাজ্জল হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ads









