8807

মনোহরগঞ্জে রাতের আধারে ১৭৫ কেজি সবজি বিতরণ

মনোহরগঞ্জ প্রতিনিধি: মাননীয় এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম’র মহোদয়ের নির্দেশনায় এবং মনোহরগঞ্জ উপজেলা পরিষদের সুযোগ্য ভাইস চেয়ারম্যান মো.আমিরুল ইসলাম’র সার্বিক তত্ত্বাবধানে ৪নং ঝলম উওর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চৌরাইশ ছাত্রলীগ নেতা সিফাত মোল্লার অর্থায়নে রাতের অন্ধকারে গরীব ও অসহায় মানুষের মাঝে ১৭৫ কেজি সবজি বিতরণ করা হয়।

ছাত্রলীগ নেতা সিফাত জানান, করোনা ক্রান্তিলগ্নে আমাদের এলাকার অনেক মানুষ অসহায় হয়ে পড়েছে৷ তাছাড়া লকডাউন এর কারণে অনেক মানুষই বাজারে যেতে পারে না৷ তাই অসহায় মানুষের মাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি৷

ads
ad

পাঠকের মতামত