কুমিল্লায় ন্যায্যমূল্যে চিনি, মশুর ডাল ও সোয়াবিন বিক্রি করছে টিসিবি
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জেলা প্রশাসকের কার্য্যালয়ের সামনে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ন্যায্য মূল্যের ৫০ টাকা কেজি দরে চিনি, ৫০ টাকা কেজি দরে মশুর ডাল ও ৮০ টাকা প্রতি লিটার দরে সয়াবিন তেল খোলা ট্রাকে করে তিনটি পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ৷

ads
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তারিকুর রহমান জুয়েল, ২নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর যুবলীগের সদস্য মাসুদুর রহমান মাসুদ, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মোঃ জাকির হোসেন টিসিবি’র ডিলার ও যুবলীগ নেতা মোঃ দেলোয়ার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ads











