কুমিল্লার তিতাস উপজেলায় জাতীয় ভোটার দিবস পালিত
তিতাস প্রতিনিধি: “ভোটার হয়ে ভোট দিব, দেশ গড়ায় অংশ নিব” এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার তিতাস উপজেলায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ ২ মার্চ সোমবার সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে৷ পরে উপজেলা সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন অফিস ও উপজেলা প্রসাশনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা ইঞ্জিনিয়ার মুহাম্মদ মুহীব উল্লাহ্, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মো.মান্নান মিয়া, শিক্ষা অফিসার শরিফ রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আহসান উল্লাহ্, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোসাঃ সারজিনা আক্তারসহ উপজেলার সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
ads











