6431

দেবিদ্বারে জাতীয় ভোটার দিবসে র‌্যালী ও আলোচনা সভা

দেবিদ্বার প্রতিনিধি: ‘ভোটার হয়ে ভোট দেব- দেশ গড়ায় অংশ নেব’ এ- প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ‘জাতীয় ভোটার দিবস’ উদযাপন উপলক্ষে ২মার্চ সোমবার সকাল সাড়ে ১০টায় দেবীদ্বার উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ উদ্যোগে একটি র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণকরে। র‌্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সবাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচকরা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মশতবর্ষে ভোটার হওয়ার যোগ্য কোন ব্যাক্তি ভোটার বিহিন থাকবেনা। এজন্য সরকার নানা কর্মসূচী হাতে নিয়েছে। সহজ সরলভাবে সকল প্রাপ্তবয়স্কদের ভোটার তালিকাভূক্ত করা হবে।

ads

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান’র সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মোঃ জয়নুল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহমেদ কবির।

ads

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মোঃ নাসির আহমেদ ভূঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা উত্তম কুমার কবিরাজ, উপজেলা প্রকৌশলী মোঃ শাহ আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা গাজী মোঃ আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা এ,কে,এম আলী জিন্নাহ, দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত মেজবাহ উদ্দিন আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ ওমর ফারুক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবু তাহের, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এম,এ,সেলিম, পল্লী বিদ্যুৎ সমিতি দেবীদ্বার কার্যালয়ের ডিজিএম মৃনাল কান্তি, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, দেবীদ্বার পৌর সভার সচিব মোঃ ফখরুল ইসলাম, জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান হাজী মোঃ সোহরাব হোসেন, বরকামতা ইউনিয় পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ নূরুল ইসলাম, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার প্রমূখ। স্বাগতিক বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন।

উক্ত আলোচনা সভায় ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন দিবস, ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মশতবার্ষিকী উদযাপন, ২৫ মার্চ কালো রাত্রী দিবস উদযাপন এবং ২৬মার্চ মহান স্বাধীনতা দিবস উদ্যাপন নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়।

এসব দিবসের কর্মসূচীর মধ্যে রয়েছে, ৭ই মার্চ সকাল ১০টায় র‌্যালী ও র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা। ১৭মার্চ সকাল ৮টায় দেবীদ্বার রেয়াজ উদ্দিন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়’র এবিএম গোলাম মোস্তফা ষ্ট্যাডিয়ামে কুচকাওয়াজ, সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর মোড়াল’র প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ, কেক কাটা এবং আলোচনা সভা, একই স্থানে বিকেল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বঙ্গবন্ধুর উপর চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ। ২৫মার্চ সকাল ১০টায় র‌্যালী, সন্ধ্যায় শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতির বেদীতে মোমবাতি প্রজ্জলন। ২৬মার্চ ভোরে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরনে পুষ্পার্ঘ্য অর্পণ, সরকারী- বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় দেবীদ্বার রেয়াজ উদ্দিন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়’র এবিএম গোলাম মোস্তফা ষ্ট্যাডিয়ামে কুচকাওয়াজ, সালাম, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শারিরীক কষরত, পুরস্কার বিতরণ, সকাল সাড়ে ১১টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিকেল ৪টায় আরপি উচ্চবিদ্যালয় খেলার মাঠে মুক্তিযোদ্ধা বনাম সূধীজনের ফুটবল ম্যাচ, সন্ধ্যায় সাংস্কৃতিক মনোজ্ঞ অনুষ্ঠান। এসকল অনুষ্ঠান পরিচালনায় উদযাপন কমিটি ও বিভিন্ন উপ-কমিটি গঠন করা হবে।

ad

পাঠকের মতামত