কুমিল্লায় জাতীয় ভোটার দিবস পালিত
মাইনুল হক: কুমিল্লায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়৷
এরপর নির্বাচন কার্যালয়ের অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
ads
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর পিএএ৷

ads
সভাপতিত্ব করেন কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ দুলাল তালুকদার৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: মোঃ মজিবুর রহমান প্রমুখ।










