55366

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ

নিউজ ডেস্ক: কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যসচিব মো. মোখলেস উর রহমান।

তিনি জানান, সারা দেশের ম্যাপ দেখে কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করা হয়েছে। সরকারি যদি মনে করে তাহলে ১০টি বিভাগ হবে।

ads

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান।

এ সময় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরীসহ কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

ads
ad

পাঠকের মতামত