55369

আস্থা ভোটে হেরে গেলেন জার্মান চ্যান্সেলর শোলজ

আন্তর্জাতিক ডেস্ক: পার্লামেন্টে আস্থা ভোটে হেরে গেলেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ। সোমবার এই আস্থা ভোটের ডাক দিয়েছিলেন তিনি। এবং তাতে তিনি হেরে যাবেন বলেই ধরে নিয়েছিলেন। এরইমধ্য দিয়ে আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি আগাম নির্বাচনের পথ তৈরি হলো জার্মানিতে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, জার্মানিতে অর্থনৈতিক সংস্কার আনার বিষয়ে জোট সরকারের অংশীদার তিন দলের মধ্যে মতানৈক্য দেখা দেওয়ায় রাজনৈতিক সংকটে পড়েছিল দেশটি। এর জেরে গত নভেম্বরে জার্মানির কোয়ালিশন সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দেন চ্যান্সেলর ওলাফ শোলজ। এরপরই জানানো হয়, ১৬ ডিসেম্বর আস্থা ভোট ডাকা হবে।

ads

আর শোলজের ধারণাই ছিল, তাতে হেরে যাবেন তিনি। সোমবার এই আস্থা ভোটে হলোও তাই। এতে করে তার রাজনীতিতে টিকে থাকার পথ এখনো রয়ে গেল। এমনকি তার দল আবারও নির্বাচনে জেতার চেষ্টা করতে পারবে।

জার্মানি সামাজিক গণতন্ত্রী এসপিডি দলের নেতা ওলাফ শোলজের নেতৃত্বে ২০২১ সালে জোট সরকার গঠন করেছিল ব্যবসাবান্ধব দল এফডিপি ও পরিবেশবান্ধব দল গ্রিন পার্টি।

ads

অর্থনৈতিক সংস্কার নিয়ে কয়েক মাস ধরে এই তিন দলের নেতাদের মধ্যে মতানৈক্য চলছে। সে কারণে জুলাইয়ে একবার জোট সরকার ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত এই সরকার ভেঙেই যায়।

ad

পাঠকের মতামত