গঙ্গা-পদ্মা মেলবন্ধন কুমিল্লা বাংলাদেশ এর পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন
নিউজ ডেস্ক: গঙ্গা পদ্মা মেলবন্ধন (সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন) কুমিল্লা, বাংলাদেশ এর পূর্ণাঙ্গ কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেয়া হয়েছে।
শনিবার (২২ জুন) বিকেলে কুমিল্লা টাউন হল মিলনায়তনে বেগম রোকেয়া পদকপ্রাপ্ত নারীনেত্রী বীর মুক্তিযোদ্ধা পাপড়ী বসুকে সভাপতি এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ আবুল কাশেম কে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করে আগামী ০৩ বছরের জন্য ৭১ সদস্য বিশিষ্ট কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা জেনারেল সেক্রেটারি অজান্তা দেব বর্মণ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আলী হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নৃপেন্দ্র চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা মিয়া মোঃ আলা উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট মোখলেছুর রহমান, ডাঃ মল্লিকা বিশ্বাস, শেখ জহিরুল ইসলাম, মোতাহের হোসেন মাহাবুব ও এড, তাছলিমা বেগম সহ অন্যান্য সদস্যবৃন্দ।
নবগঠিত কমিটির অনুমোদন শেষে উপস্থিত সকলের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত বক্তব্যে অজান্তা দেব বর্মণ বলেন, আজ থেকে এই সংগঠনের মধ্যদিয়ে এপার বাংলা ওপার বাংলার আরো একটি ঐতিহাসিক মাইলফলক রচিত হলো। আমরা প্রতিনিয়ত একে অন্যের বিপদাপদে এই সংগঠনের মাধ্যমে সহজে কাজ করতে পারবো। তাই সকলকে আন্তরিক হয়ে কাজ করার মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবো। তিনি সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।









