জেএসডির সাবেক সা. সম্পাদক আব্দুর মালেক রতনের ইন্তেকাল
নিউজ ডেস্ক: কুমিল্লার দেবিদ্বারের কৃতি সন্তান জেএসডির সাবেক সাধারণ সম্পাদক ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসন থেকে ৪ দলীয় জোটের অংশ জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি (ধানের শীষ) প্রতীকে মনোনীত প্রার্থী ”আব্দুর মালেক রতন” ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আব্দুল মালেক রতন কুমিল্লা দেবিদ্বার উপজেলার দক্ষিণ গুনাইঘর ইউনিয়নের ভল্লবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ভল্লবপুর গ্রামের ফকির বাড়ির মৃত আমানাউল্লাহর একমাত্র পুত্র সন্তান। মৃতুকালে তিনি ৩ কন্যা সন্তানের জনক ছিলেন। মরহুম মালেক রতন ১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলের ভিপি ছিলেন। তিনি টানা ১৭ বছর জি.এস.ডি’র সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
ads









