47496

তিতাসে বিএনপির দুই নেতা আটক

তিতাস প্রতিনিধি: কুমিল্লার তিতাসে বিএনপির দুই নেতাকে করেছে তিতাস থানা পুলিশ। বুধবার রাতে তিতাসের বালুয়াকান্দি ও আকালিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলা মজিদপুর ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের আব্বাস আলী (৫১) ও সাতানী ইউনিয়নের উত্তর আকালিয়া গ্রামের মৃত লীল মিয়ার ছেলে মো. রুবেল মিয়া (৪৫)।

ads

তিতাস থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কান্তি দাস এ তথ্য নিশ্চিত করে জানান, দেশে অবরোধ নামে ভাংচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতায় লিপ্ত থাকার আশংকায় তাদের বুধবার রাতে অভিযান চালিয়ে আটক করা হয় এবং আদালত প্রেরণ করা হয়। তাছাড়া তাদের বিরুদ্ধে পুর্বের কিছু মামলা রয়েছে।

ads
ad

পাঠকের মতামত