47487

বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বরুড়ায় বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ

বরুড়া প্রতিনিধি: সারাদেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরুড়া পৌরসভা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলামের নির্দেশনায় বরুড়া সদরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌরসদরের জিরো পয়ন্টে ‘শান্তি সমাবেশ’ অনুষ্ঠিত হয়।

ads

শান্তি সমাবেশে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা যুবলীগ এর আহবায়ক অধ্যক্ষ রুহুল কুদ্দুস সুমন, পৌরসভা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামছুল আলম শামীম , উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী বিল্লাল হোসেন, কুমিল্লা সরকারি কর্মাশিয়াল ইন্সটিটিউট শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগ নেতা কাউসার আমিন মজুমদার সজীব, কুমিল্লা দঃ জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও উপজেলা যুবলীগ নেতা কবির হোসেন প্রমূখ।

সমাবেশ সঞ্চালনা করেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক ১নং যুগ্ম সাধারণ সম্পাদক তাহাম্মেদ হোসেন (মোল্লা ফারুক)।

ads
ad

পাঠকের মতামত