46687

চৌদ্দগ্রামে আসছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

চৌদ্দগ্রাম প্রতিনিধি: বাংলাদেশের গ্রামীণ শিক্ষার উন্নয়নে ভারত সরকারের অনুদানে কুমিল্লার চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী কাশিনগর ডিগ্রি কলেজের অনার্স ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। চারতলা বিশিষ্ট নবনির্মিত আধুনিক ভবনটির শুভ উদ্বোধন ও কৃতজ্ঞতা প্রকাশ উপলক্ষে আজ সোমবার বিকেল ৩ টায় কাশিনগর ডিগ্রি কলেজ মাঠে বিশাল সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

ads

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লার গণ মানুষের নেতা কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুল হক এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কাশিনগর ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি সামছুল আলম। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার আগমন ও কলেজের নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে চৌদ্দগ্রামের কাশিনগর এলাকার জনগণের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। কলেজ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণ বিশাল সুধী সমাবেশের মাধ্যমে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুল হক কে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। বিগত ২০১৮ সালে বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় হাইকমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা এই ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেছিলেন।

ads
ad

পাঠকের মতামত