46114

কে ছিলেন জি২০ সম্মেলনে ট্রুডোর সফরসঙ্গী?

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জি২০ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে এসেছিলেন। তিনি যতটা না রাজনৈতিক কিংবা আন্তঃরাষ্ট্রীয় কারণে আলোচিত হন, তার চেয়েও বেশি আলোচিত হন ব্যক্তিগত আচার আচরণের কারণে।

তবে এবারই প্রথম তাঁকে নিয়ে তেমন কোন আলোচনা নেই। কানাডীয় মিডিয়ায়ও তাঁর উপস্থিতি অনেকটা নিষ্প্রভ। স্ত্রী সোফির সঙ্গে আলাদা হয়ে যাওয়ার ঘোষণার পর প্রথম আন্তর্জাতিক সম্মেলনে তাঁকে যেন ঠিক খুঁজেই পাওয়া যাচ্ছে না।

ads

তবে এবার দিল্লীতে পৌঁছার পরপরই অনেকে আলোচনা করেছেন তাঁর সফরসঙ্গীকে নিয়ে। সেটি আর বেশি দূরে এগোয়নি। জাস্টিন ট্রুডোর সফরসঙ্গী হয়েছেন তাঁর ১৬ বছরের ছেলে জেভিয়ার ট্রুডো। উড়োজাহাজ থেকে বেরনোর মুহূর্তে ট্রুডোর ঠিক পাশাপাশি আরেক তরুণকে দেখে অনেকেই চমকে উঠেছিলেন। জেভিয়ার ট্রুডোর সৌন্দর্য, স্টাইল এবং স্মার্টনেসই আসলে সবাইকে চমকে দেয়।

ads
ad

পাঠকের মতামত