45901

কুমিল্লায় ৫১ কেজি গাঁজাসহ আটক ২

নিউজ ডেস্ক: কুমিল্লার জগন্নাথপুর থেকে ৫১ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে র‌্যাব-১১। গোপন সংবাদের ভিত্তিতে ১ সেপ্টেম্বর দুপুরে জগন্নাথপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

আটককৃতরা হলেন, কুমিল্লার সংরাইশ গ্রামের মোঃ শামছুর ছেলে মোঃ রানা মিয়া (৩০) এবং গাজীপুর গ্রামের মৃত. জুলফু মিয়ার ছেলে মাহে আলম (৪২)।

ads

রবিবার (২ সেপ্টেম্বর) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ads
ad

পাঠকের মতামত