45372

বঙ্গবন্ধু আমাদের সবার মাঝেই বেঁচে আছেন: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু আমাদের সবার মাঝেই বেঁচে আছেন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, আমরা সবাই মিলে বঙ্গবন্ধুর অসমাপ্ত সোনার বাংলাদেশ গড়ার কাজে নিয়োজিত থাকবো

মঙ্গলবার দুপুরে কুমিল্লার কান্দিরপাড় দলীয় কার্যালয়ে জাতীয় শোক দিবসে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

ads

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যখন দায়িত্ব নিয়েছেন তখন অর্থনীতিতে আমাদের অবস্থান ছিল ষাট নম্বর আর এখন বাংলাদেশ সারাবিশ্বের অর্থনীতিতে পঁয়ত্রিশ নম্বর। ২০৪১ সালের মধ্যে পৃথিবীর শীর্ষ ২০টি দেশের একটি দেশ হবে বাংলাদেশ। বাজেটে আকার বৃদ্ধি পেয়েছে দশগুণ।

এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু শুধু একটি নাম নন বরং তিনি ছিলেন, আছেন এবং তিনি থাকবেন। তিনি আমাদের অহংকার। আমাদের মধ্যেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থাকবেন আজীবন। আমরা সবাই মিলে তার অসমাপ্ত কাজ সম্পন্ন করব।

ads

সাবেক রেলপথমন্ত্রী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি বলেন, বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন আজ বাংলাদেশ ইউরোপ আমেরিকা সহ অন্যান্য দেশের কাতারে থাকতো। কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তি বঙ্গবন্ধু ও তার পরিবারের উপর আঘাত হেনে যেভাবে বাংলাদেশকে সমূলে শেষ করার চেষ্টা করেছিল তেমনি জামাত শিবির বিএনপি স্বাধীনতা বিরোধী শক্তি একত্রিত হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করে যাচ্ছে।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পার্থ সারথি দত্তের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি ইলিয়াস মিয়া, সহ সভাপতি এজেডএম শফিউদ্দিন শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ করিম মজুমদার, সাংগঠনিক সম্পাদক রূপম মজুমদার, এডভোকেট মো. কামরুল ইসলাম, শিল্প বাণিজ্য সম্পাদক এনামুল হক মিয়াজী, উপদেষ্টা পরিষদের অধ্যাপক হুমায়ুন, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিনুর বেগম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহতেশামুল চৌধুরী রুমিসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ ছাড়াও জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মোনাজাত ও গণভোজেরও আয়োজন করা হয়।

ad

পাঠকের মতামত