তিতাসে প্রতিহিংসার বশবর্তী হয়ে ড্রাগন বাগানে বিষ প্রয়োগ: ৪ লক্ষাধিক টাকার ক্ষতি
তিতাস প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি গ্রামে রাতের আঁধারে এক কৃষকের ড্রাগন বাগানের প্রায় ২০০ ধরন্ত ড্রাগন গাছের ফুলে বিষ প্রয়োগ করে মেরে ফেলেছে দুর্বৃত্তরা।
বাগানের অর্ধেকেরও বেশি ড্রাগন গাছের ফুলগুলো লেতিয়ে গেছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ৪ লক্ষ টাকার । ৩০ শতক জায়গা জুড়ে ১৫ টি সারিতে ১২ টি করে খুঁটি ছিলো। ২০২১ সালে শখের বসে বাগানটি তৈরি করেন ভিটিকান্দি গ্রামের কৃতি সন্তান জেলা পরিষদের সদস্য ও প্যানেল মেয়র মোহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ। গতকাল ৭ জুন রাতের আঁধারে কোন এক সময় এমন হীন কাজটি করে কে বা কারা? বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সব জায়গায় বেশ আলোচনার সৃষ্টি হয়েছে।
সাবেক মেম্বার মোঃ মিজানুর রহমান বলেন, আমি বগত সময়গুলোতে বাগানটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। শত্রুতাবশত এমনটি কেউ করে থাকতে পারে। গত বছরও সুধীজনদের বাসায় ড্রাগন ফল উপহার হিসেবে পৌঁছে দিয়েছিলাম। এবার হয়ত দিতে পারব না। ঘটনাটি খুবই দুঃখজনক।











