কাতার স্টেডিয়াম কাঁপানো কে এই মডেল
স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপে স্বল্পবসনা উপস্থিতি দিয়ে সম্প্রতি আলোচনায় এসেছেন সাবেক ‘মিস ক্রোয়েশিয়া’ ইভানা নল। মুসলিম প্রধান দেশ কাতারের নীতি-নৈতিকতাকে বুড়ো আঙুল দেখিয়ে খোলামেলা পোশাক পরে নিয়মিত স্টেডিয়ামে হাজির হচ্ছেন তিনি। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ বিতর্ক তৈরি হয়েছে।
ক্রোয়েশিয়ার ‘লাকি চার্ম’ বলে পরিচিত ৩০ বছরের ইভানা
বিশ্বের সবচেয়ে আবেদনময়ী ফুটবল ফ্যানদের একজন বলে ধরা হয় ক্রোট সুন্দরী ইভানা নেল’কে। নিজের দেশকে সমর্থন জানাতে প্রায়শই স্টেডিয়ামে উপস্থিত থাকেন।

ক্রোয়েশিয়ার পতাকার আদলে তৈরি পোষাক পরিহিত ইভানা
২০১৪ ব্রাজিল বিশ্বকাপ থেকে শুরু। ২০১৮-র রাশিয়া বিশ্বকাপের পর ২০২২ কাতার বিশ্বকাপেও উজ্জ্বল উপস্থিতি ইভানার।
ক্রেয়েশিয়ার সেক্সিয়েস্ট চিয়ারলিডার হিসেবে পরিচিত ইভানা
ক্রোয়েশিয়ার ‘লাকি চার্ম’ বলে পরিচিত ৩০ বছরের ইভানা। এই ব্রুনেট বিউটিকে দেশটির সংবাদমাধ্যমের চেনে ‘ক্রেয়েশিয়ার সেক্সিয়েস্ট চিয়ারলিডার’ নামে। ইভানা রক্ষণশীল কাতারে আদৌ যাবেন কিনা তা নিয়ে সংশয় ছিল। তবে কাতারে তিনি বেশ আলোরন তুলেছেন।

গ্যালারিতে ক্রোয়েশিয়ার পতাকার আদলে তৈরি পোষাক পরিহিত ইভানা হেঁটে চলেছেন, পাশ থেকে এক দর্শক মুঠোফোন বের করে তার ছবি তুলতে থাকেন। এমন একটি ছবি কয়েক দিন ধরে ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
জার্মানিতে জন্ম, উত্তর ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেবে বেড়ে ওঠা ইভানা ছোট থেকেই ফুটবল ভালোবাসেন। ফুটবলের টানে ছুটে যান বিভিন্ন প্রান্তে।









