33146

বুড়িচংয়ের কোরপাই থেকে চোরাই মালামাল উদ্ধার

নিউজ ডেস্কঃ কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই এলাকার একটি বাড়ী থেকে টিউবওয়েল, পানির পাম্প, বৈদ্যুতিক পাখা, এলইডি টিভিসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ। চুরির মালামাল উদ্ধার হলেও পালিয়ে যায় চোর আনসর আলী (৩০)।

দেবপুর পুলিশ ফাঁড়ীর পরিদর্শক মোঃ জাবেদ উল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের কাছে খবর আসে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই গ্রামের একটি বাড়ীতে চোরাই মালামাল মুজদ আছে। এ খবরে উপ-পরিদর্শক (এস আই) রাজীব চৌধূরী, সঙ্গীয় একদল পুলিশ শনিবার রাতে কোরপাই গ্রামের মৃত আজগর আলীর পুত্র আনসর আলীর ঘরে অভিযান চালায়।
অভিযানে আনসর আলীর বসত ঘর থেকে ৫ টি টিউবওয়েল, একটি এলইডি টিভি, দুটি বৈদ্যুতিক পাখা, দুটি পানির পাম্প ও একটি নিপুল পাইপ উদ্ধার করে পুলিশ। এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে ঘরের মালিক আনসর আলী পালিয়ে যায়।

ads

উপ-পরিদর্শক (এস আই) রাজীব চৌধূরী জানান, এ ঘটনায় পুলিশ বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেছে। পলাতক আসামীকে আটকে অভিযান চলছে।

ads
ad

পাঠকের মতামত