33144

চেয়ারম্যান জয়নাল আবেদীনের উদ্যোগে খাদ্যদ্রব্য বিতরণ

বুড়িচং প্রতিনিধিঃ কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন এর তত্ত্বাবধানে পূর্ণমতি এম এ উচ্চ বিদ্যালয় মাঠে পিসব (People’s Improvement Society of Bangladesh) নামক একটি দাতব্য সংস্থা রোববার বুড়িচং ও পূর্ণমতি গ্রামের ১০০ টি পরিবারের মাঝে (প্রতি ব্যগে ৩৮ কেজি করে খাবার) রমজান ও ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে। প্রতি ব্যাগে ২০ কেজি চাল, ২ লিটার পুষ্টি সয়াবিন তৈল, ২ কেজি মশুর ডাল, ২ কেজি চিনি, ২ কেজি আটা, ২ কেজি ছোলা, লবন, সেমাই, সাবান ইত্যাদি খাদ্য ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমে বুড়িচং সদর ইউনিয়নের সদস্য, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র পিআরও মোঃ শরীফ মাহমুদ অপু।
সভাপতিত্ব করেন বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন চেয়ারম্যান বলেন, আমার ইউনিয়নের সাত গ্রামের দরিদ্র মানুষ যাতে কষ্ট না পায় সেজন্য আমি সরকারী ত্রাণ সুষ্ঠুভাবে বিতরণের পরও বিভিন্ন বেসরকারী দাতব্য সংস্থার মাধ্যমে এলাকার মানুষের ঘরে ত্রাণ পৌঁছে দিতে চেষ্টা করি।গরীব দুখি মানুষের কল্যাণে আমার এ পথচলা অব্যাহত থাকবে ইনশাল্লা।অনুষ্ঠানে উপস্থিত সবাই পিসব এর প্রকল্প পরিচালক ও সাধারণ সম্পাদক ইমরান হোসাইন হাবিবিকে অভিনন্দন ও তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান।

ad

পাঠকের মতামত