তিতাসে ভ্রাম্যমান আদালতের অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা
ডেস্ক রিপোর্টঃ তিতাসের গাজীপুরে অভিযান চালিয়ে একটি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকালে এসব জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম আবু নওশাদ। এসময় বিএসটিআই এর প্রতিনিধি ও তিতাস থানা পুলিশ সহায়তা করে।
ads
স্থানীয় সুত্রে জানা যায়, বিএসটিআই এর লাইসেন্স না থাকা, মেয়াদোত্তীর্ন ময়দা দিয়ে বেকারী পন্য প্রস্তুত করা ও মেয়াদ সিল ছাড়া পন্য প্যাকেটজাত করায় ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে এবং মেয়াদোত্তীর্ণ ৬৫০ কেজি ময়দা জব্দ করা হয়েছে।
জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের অভিযান চলমান থাকবে বলে জানান কে এম আবু নওশাদ।
ads











