কুমিল্লা মহানগর আহলে সুন্নাত ওয়াল জামাতের সহ সভাপতি ও শহর আ.লীগের সাবেক সহ সভাপতি অহিদুর রহমানের ইন্তেকাল
নিউজ ডেস্কঃ কুমিল্লা মহানগর আহলে সুন্নাত ওয়াল জামাতের সিনিয়র সহ সভাপতি ও কুমিল্লা শহর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি অহিদুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের সময় নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন।
মরহুমের নামাজে জানাজা আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় পাথুরিয়া পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে ও বাদ জোহর কাপ্তানবাজার জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
ads











