27458

বুড়িচং স্টুডেন্টস এসোসিয়েশন চট্টগ্রাম এর আয়োজনে বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক: বুড়িচং স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বেশ কিছু ফলজ ও বনজ চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচিটির উদ্বোধন করেন সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ৷

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মীর হোসেন মিঠুসহ বুড়িচং স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সদস্যরা৷

ads
ad

পাঠকের মতামত