27454

বরুড়া করোনা আইসোলেশন সেন্টারের জন্য অক্সিজেন কনসেন্ট্রেটর হস্তান্তর করলেন মেয়র বখতিয়ার

বরুড়া প্রতিনিধি: কুমিল্লার বরুড়ায় করোনা আইসোলেশন ও চিকিৎসা কেন্দ্রর জন্য বরুড়া পৌরসভার অর্থায়নে ক্রয় করা হয়েছে অক্সিজেন কনসেন্ট্রেটর৷ মঙ্গলবার (২৪ আগস্ট) বিকালে পৌরমেয়র মোঃ বক্তার হোসেন বখতিয়ার অক্সিজেন কনসেন্ট্রেটর সাজ্জাত হোসেনের হাতে তুলে দেন।

এ সময় ছিলেন বরুড়া পৌরসভার সচিব মোঃ আমজাদ হোসেন খান, সহকারী প্রকৌশলী আমিরুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী আলমগীর হোসেন, পৌরসভার প্যানেল মেয়র ২ ও ৩নং ওয়ার্ড কাউন্সিল আবুল কাশেম, আইশোলেশন সেন্টার কর্মকর্তাসহ আরো অনেক।

ads

মেয়র মোঃ বক্তার হোসেন বখতিয়ার বলেন, বরুড়া করোনা আইসোলেশন সেন্টারে জরুরী অক্সিজেন সেবা কনসেন্ট্রেটর দেয়া হয়েছে। করোনা রোগীদের সর্বোচ্চ সেবা দিতে কাজ করে যাচ্ছি। সকলকে মাস্ক পড়ে, সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানাচ্ছি।

ads
ad

পাঠকের মতামত