27461

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম রৌশন আর নেই

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দক্ষিণ চর্থা থিরা পুকুর পাড় জামে মসজিদের সাধারণ সম্পাদক, আবুল কাশেম রৌশন আজ সকাল ৭টা ১০ মিনিটের সময় কুমিল্লা মুন হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)৷

মরহুমের নামাজে জানাযা বাদ আছর দক্ষিণ চর্থা
থিরাপুকুর পাড় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে৷

ads

মরহুমের মৃত্যুতে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত ও কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন৷

ads
ad

পাঠকের মতামত