কুমিল্লায় মাদক সহ আটক ২
ডেস্ক রিপোর্ট: গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল শুক্রবার (২৩ জুলাই) রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার নূরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৯ বোতল বিয়ার, ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৮০০ গ্রাম গাঁজা, ০২ বোতল বিদেশী মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার নূরপুর গ্রামের মোঃ বাবলু এর স্ত্রী মোসাঃ সীমা বেগম (৩৭) ও কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার নূরপুর গ্রামের মোঃ বাবলু এর ছেলে মোঃ ফয়েজ আহমেদ আকাশ (২১)।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী’দ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে বিয়ার, ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও বিদেশী মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামী’দ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।










