25598

তিতাস উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

তিতাস প্রতিনিধি: একেএম কামরুল হাসান তুষারকে সভাপতি ও খায়রুল খন্দকার রুবেলকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা তিতাস উপজেলা শাখার ছাত্রলীগের আংশিক কমিটির ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা উত্তর জেলা শাখা।
বৃহস্পতিবার (২২ জুলাই) কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আবু কাউছার অনিক ও সাধারণ সম্পাদক গাজী মোঃ বোরহান উদ্দিন ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ১ বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।
এ কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি সৈয়দ নূরুল আফসার, মোঃ আলাউদ্দিন প্রধান, ফারহাতুল হাসান নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম সরকার, জাহিদ মিয়া, শাওন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ তানহার সরকার, মেহেদী হাসান মারুফ ও মোহাম্মদ সাজ্জাদ হোসেন।

ad

পাঠকের মতামত