কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসিওরেন্সের চিকিৎসা ভাতা’র চেক বিতরণ
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসিওরেন্সের চিকিৎসা ভাতা (পিডিএবি) বাবদ চেক বিতরণ করা হয়েছে। বুধবার ৩ ফেব্রুয়ারি দুপুরে গোল্ডেন লাইফ ইনসিওরেন্সের কুমিল্লা ইস্টার্ন ইয়াকুব প্লাজায় কোম্পানির বিভাগীয় কার্যালয়ে সেলিম নামক এক গ্রাহকের চিকিৎসা সেবা বাবদ ১ লক্ষ টাকার চেক মো: সেলিমের স্ত্রীর হাতে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানটি মুদারাবা ইসলামী সঞ্চয় বীমা কুমিল্লা শাখার আয়োজনে কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক এ.টি.এম তৈয়ব উল্লাহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপদেষ্টা এম.তৌহিদুল আলম৷
ads
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুদারাবা ইসলামী সঞ্চয় বীমা কুমিল্লা শাখার সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুল হুদা অপু, মোঃ বদিউজ্জামান সহ গ্রাহক ও কর্মীবৃন্দ।
ads










