মুন হাসপাতালের সত্তাধিকারী ডাঃ আব্দুর রউফ’র জানাজায় হাজারো মানুষের ঢল
মাইনুল হক: কুমিল্লা নগরীর রেসকোর্স মফিজ উদ্দিন সড়ক নিবাসী কুমিল্লা জেলা স্বাচিপ ও বিএমএ’র সভাপতি, ময়নামতি মেডিকেল কলেজের পরিচালক ডা. আনিছ ও ময়নামতি মেডিকেল কলেজের পরিচালক রইস আবদুর রব’র পিতা স্বনামধন্য চিকিৎসা সেবা প্রতিষ্ঠান মুন হাসপাতাল, মুন পেট্রোল পাম্প ও নিমসার ফিলিং স্টেশন এর মালিক আলহাজ্ব ডাঃ আব্দুর রউফ এর জানাজায় হাজারো মানুষের ঢল নামে৷ বৃৃৃহস্পতিবার বাদ যোহর কুমিল্লা নগরীর রেসকোর্স নূর মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজার আগে ডাঃ আব্দুর রউফ’র রুহের মাগফেরাত কামনায় দোয়া চান তার ছেলে কুমিল্লা জেলা স্বাচিপ ও বিএমএ’র সভাপতি ও কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজের পরিচালক ডা. আব্দুল বাকী আনিছ।
প্রথম জানাজার নামাজ শেষে মরহুমের লাশ চাঁদপুর জেলার মতলব উপজেলার নিজ গ্রামে নেওয়া হয়৷ পরে দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়৷
উল্লেখ্য, আলহাজ্ব ডাঃ আব্দুর রউফ আজ ভোর ৩ঃ১৫ মিনিটের সময় তাহার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। তার বয়স হয়েছিল ১০০ বছর।









