15719

চৌদ্দগ্রামে অবৈধ ইটভাটা নির্মান কাজ স্থগিত, ৩ লক্ষ টাকা জরিমানা

চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধ ইটভাটা উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে নিউ ইনসাফ ব্রিকস (সাবেক মজুমদার ব্রিকস) এর চিমনির অংশ বিশেষ, কিলন ও কাঁচা ইট ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তর কুমিল্লা।

বৃহস্পতিবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নে লাকসাম রোডের ছাতিয়ানী এলাকায় নির্মনাধীন ইনসাফ ব্রিকস (মজুমদার ব্রীকফিল্ড) এ অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর কুমিল্লা।

ads

ইটভাটাটিকে প্রশাসন বার বার নির্মান না করার নির্দেশ দেয়ার পরও ইনসাফ নামে ইটভাটাটি ইট প্রস্তুত শুরু করে। এরআগে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বেশ কয়েকবার জরিমানা ও মোচললেকা প্রদান করে। সম্প্রতি গণমাধ্যমে ইটভাটাটি নিয়ে খবর প্রচারের পর বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগীতায় দীর্ঘ তিন ঘন্টা অভিযানটি পরিচালনা করা হয়।

এ বিষয়ে কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক শওকত আরা কলী বলেন ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে ইনসাফ ব্রিকসকে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ছাড়পত্র না পাওয়া পর্যন্ত এই ইটভাটার কাজ স্থগিত থাকবে।

ads

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজাহারুল ইসলাম ও চৌদ্দগ্রাম থানা পুলিশের সদস্য ও ফায়ার সার্ভিসের একটি দল।

ad

পাঠকের মতামত