কুমিল্লায় ১৩৩ রোগীর মাঝে চেক বিতরণ করলেন এমপি বাহার
মাইনুল হক: কুমিল্লায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীর আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় রোগীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকালে কুমিল্লা টাউন হল মিলনায়তনে চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।

সমাজ সেবা অধিদফতরের পক্ষ থেকে ১৩৩ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৬৬ লাখ ৫ হাজার টাকা দেওয়া হয়।
সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা সমাজসেবা কার্যালয়’র উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খান৷

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, আদর্শ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান এডভোকেট হোসনেয়ারা বকুল৷










