13677

কুমিল্লায় গোল্ডেন লাইফ ইন্সুরেন্সের উন্নয়ন সভা ও চেক বিতরণ

মাইনুল হক: কুমিল্লায় গোল্ডেন লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর ব্যবসা উন্নয়ন সভা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷ আজ বৃৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে কুমিল্লা ইস্টার্ন ইয়াকুব প্লাজার গোল্ডেন লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর অডিটোরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়৷

ads

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোল্ডেন লাইফ ইন্সুরেন্স লিমিটেড উপদেষ্টা এম তৌহিদুল আলম৷

ads

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোল্ডেন লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন চৌধুরী৷

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: ফরিদুল আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) মোঃ আক্তার হোসেন দিদার, উপ-ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) মো: কবির হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) কামাল হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) মোহাম্মদ জসিম উদ্দিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) মোঃ আব্দুর রহমান মিয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) এ.পি.এম সাইফুল চৌধুরি, উপ-ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) মোঃ দেলোয়ার হোসেন মৃধা, উপ-ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) এ.টি.এম তৈয়ব উল্লাহ প্রমুখ৷

অনুষ্ঠানে ৩৭৮ জন বীমা গ্রাহকের প্রায় ৭০ লক্ষ টাকার বীমা দাবী চেক হস্তান্তর করা হয়৷

ad

পাঠকের মতামত