কুমিল্লায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত
মাইনুল হক: কুমিল্লায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) বেলা ১০টায় কুমিল্লা জেলা কালেক্টরেট সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপ্ত হয়।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদরের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল৷
সপ্তাহ ব্যাপী কর্মসূচির মধ্যে ছিল ২১ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উৎযাপন উপলক্ষে সমগ্র উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং এবং ব্যানার ফেস্টুন এর মাধ্যমে প্রচারণা। ২২ জুলাই পোনা অবমুক্ত ও মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনী, ২৩ জুলাই মাছের ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ বিরোধী অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা, ২৪ জুলাই মৎস্য চাষিদের পরামর্শ প্রদান, ২৫ জুলাই মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, ২৬ জুলাই মৎস্য চাষিও সুফলভোগীদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ।









