10908

কুমিল্লায় ট্রাক লেগুনার সংঘর্ষে ভাই-বোনসহ ৪ জন নিহত, আহত ১০

বুড়িচং প্রতিনিধি: কুমিল্লা সিলেট মহাসড়কের কুমিল্লার বুড়িচং এর হরিনধারা এলাকায় ট্রাক লেগুনার সংঘর্ষে একই পরিবারের ২ জনসহ মারা গেছে ৪ জন। আহত হয়েছে লেগুনার আরো ১০ যাত্রী। আজ রবিবার দুপুর ১২টায় এই দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা রেঞ্জ হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাহীন মোল্লা জানান, সিলেটগামী লবনবাহী ট্রাকের সাথে কুমিল্লাগামী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২ জন মারা যায় এবং গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরো দুই জন।

ads

নিহতরা হলেন কুমিল্লার বুড়িচং এর একই পরিবারের ভাই-বোন ওসমানগনি ও রিপা আক্তার, সাধনচন্দ্র সাহা এবং মুরাদনগরের সাজিদ।

দুর্ঘটিনাকবলিত লেগুনা ও ট্রাক হাইওয়ে পুলিশ জব্দ করেছে। ঘটনার পর থেকে ট্রাক চালক পলাতক। এব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

ads
ad

পাঠকের মতামত