10845

কুমিল্লায় ১০ বিজিবি’র অভিযানে মাদকদ্রব্যসহ আটক ৩

নিউজ ডেস্কঃ২৪ জুলাই শুক্রবার সকাল ১১টায় কুমিল্লা ১০ বিজিবি এক প্রেস ব্রেফিং এ জানান, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ বিবির বাজার বিওপির বিশেষ টহলদল কর্তৃক অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলাধীন “খেয়াশ” নামক স্থান হতে ২০০ টি ইয়াবা ট্যাবলেটসহ (৬০,০০০/-) ০১ জন মাদক চোরাকারবারী মোঃ সোহাগ আলী (৩৫), পিতা-মোঃ তারা মিয়া, গ্রাম-ঝাকুনীপাড়া, পোষ্ট-চাঁপাপুর, থানা-কোতয়ালী, জেলা- কুমিল্লা’কে আটক করে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিবির বাজার বিওপির টহলদল কর্তৃক অপর একটি অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার কোতয়ালী “গাজীপুর উত্তরপাড়া” নামক স্থান হতে ৩৩০ টি ইয়াবা ট্যাবলেটসহ (৯৯,০০০/-) ০১ জন মাদক চোরাকারবারী মোঃ আল আমিন (২৬), পিতা-মৃত নুরু মিয়া, গ্রাম-গীলাতলী, পোষ্ট-বিবির বাজার, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা’কে আটক করে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

ads

অপর একটি অভিযানে মথুরাপুর বিওপির টহলদল কর্তৃক অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলাধীন “জয়নগর” নামক স্থান হতে ২০ বোতল ফেন্সিডিল (৮,০০০/-) এবং ০১ টি ব্যাটারী চালিত অটো রিক্সাসহ (৫০,০০০/-) ০১ জন মাদক চোরাকারবারী মিন্টু (৩৫), পিতা-মৃত লীলা মিয়া, গ্রাম-বাটপাড়া ধনপুর, পোষ্ট-ধনপুর, থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা’কে আটক করে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৪৮৩ বোতল ফেন্সিডিল (১,৯৩,২০০/-) এবং ৭৪ বোতল মদ (১,১১,০০০/-) মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৫,২১,২০০/- (পাঁচ লক্ষ একুশ হাজার দুইশত) টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

ads

 

 

 

 

ad

পাঠকের মতামত