10842

বাগমারায় দুর্নীতি প্রতিরোধ ফোরামের আয়োজনে দোয়া ও মিলাদ

লালমাই প্রতিনিধি: বৃৃহস্পতিবার (২৩ জুলাই) বাদ আসর লালমাই উপজেলা বাগমারা উত্তর ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ ফোরামের উদ্যোগে মরহুম আব্দুল মান্নান স্যারের ও লালমাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোতাহের হোসেন জুয়েল’র মায়ের জন্য মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাগমারা উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি দুতিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক সাজেদুল করিম বিপু, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান শরীফ মজুমদার খোকন, আমির হোসেন, ভূলইন দক্ষিণ ইউনিয়ন দূর্নীতি প্রতিরোধ ফোরামের আহ্বায়ক মাষ্টার আবুল হাসেম, সদস্য সচিব কামরুজ্জামান মজুমদার লিটন, যুগ্ন আহবায়ক কাজী মাসুদ রানা, পেরুল উত্তর ইউনিয়নে দূর্নীতি প্রতিরোধ ফোরামের আহবায়ক সাবেক চেয়ারম্যান আবুল হাসেম মজুমদার, সদস্য সচিব সাংবাদিক আলমগীর হোসেন অপু, কাউছার আলম, নাসির মজুমদার, আনিছুর রহমানসহ অন্যান্যরা।

ads
ad

পাঠকের মতামত